সম্পন্ন ইভেন্ট
ঈদের উপহার নয়, ভালোবাসা পৌঁছে দিল স্বপ্নপূরণ।
এই ইভেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
তারিখ ও সময়
29 March, 2025
Details
বিস্তারিত
তারিখ: ২৯ মার্চ ২০২৫
পবিত্র ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে স্বপ্নপূরণ অর্গানাইজেশন আয়োজন করে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি। এ উপলক্ষে পঞ্চগড় সদর উপজেলার মিরগড় গুচ্ছগ্রামের ৩৪টি পরিবারের মাঝে প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং মানবিক সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়া। সংগঠনের সদস্যদের আন্তরিক প্রচেষ্টা ও স্বেচ্ছাসেবামূলক অংশগ্রহণে পুরো কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এছাড়াও উপস্থিত ছিলেন স্বপ্নপূরণ অর্গানাইজেশনের সম্মানিত উপদেষ্টা মহোদয়গণ এবং সংগঠনের সদস্যবৃন্দ।
স্বপ্নপূরণ অর্গানাইজেশন বিশ্বাস করে, সমাজের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই একটি মানবিক সমাজ গঠনের অন্যতম ভিত্তি। ভবিষ্যতেও শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং মানবিক সহায়তামূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।
সবার সম্মিলিত সহযোগিতা ও ভালোবাসায় এমন মানবিক উদ্যোগ আরও বিস্তৃত হোক—এই প্রত্যাশাই স্বপ্নপূরণ অর্গানাইজেশনের।
More
আরও ইভেন্ট
11
Dec