Our Story
Shwapnopuron
স্বপ্নপূরণ অর্গানাইজেশন সম্পূর্ণ স্বাধীন, সামাজিক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও অসাম্প্রদায়িক মনোভাবাপন্ন একটি সামাজিক সংগঠন। এই সংগঠনটি সংক্ষেপে 'স্বপ্নপূরণ অর্গানাইজেশন' বা ইংরেজিতে 'Shwapnopuron Organization' নামে পরিচিত। সমাজের অসহায় ও দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো এবং একটি সুন্দর সমাজ গঠনের ব্রত নিয়ে এই সংগঠনটির যাত্রা শুরু হয়। আমাদের মূল স্লোগান হলো— "For The People, By The People."
Our History
স্বপ্নপূরণ অর্গানাইজেশন ৩০ এপ্রিল, ২০২১ ইং তারিখে পঞ্চগড় জেলায় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংগঠনটি পঞ্চগড় জেলাসহ বিভিন্ন স্থানে আর্তমানবতার সেবা, শিক্ষা উন্নয়ন এবং সমাজ সচেতনতামূলক কাজ করে আসছে।
All of us for each of us,
each of us for all.
Mission & Vision
Our Mission
স্বপ্নপূরণ অর্গানাইজেশন একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন। আমাদের লক্ষ্য শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, প্রযুক্তি ও উদ্যোক্তা উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা, আত্মহত্যা প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ, নারী, শিশু, তৃতীয় লিঙ্গ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, সামাজিক সচেতনতামূলক কার্যক্রম এবং মানবিক সেবার মাধ্যমে একটি দায়িত্বশীল, দক্ষ ও ইতিবাচক প্রজন্ম গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।
Shwapnopuron Organisation is a non-political, volunteer-driven, and non-sectarian social organization committed to empowering communities through education, skill development, leadership, technology, entrepreneurship, health awareness, suicide prevention, environmental sustainability, and humanitarian services. Through training, workshops, seminars, awareness campaigns, and community engagement, we strive to develop a responsible, skilled, and socially conscious generation capable of building a better future.
Our Vision
একটি মানবিক, দক্ষ, সচেতন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষ—বিশেষ করে তরুণ সমাজ—শিক্ষা, দক্ষতা, নেতৃত্ব, স্বেচ্ছাসেবা এবং সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে নিজের সম্ভাবনাকে বিকশিত করে সমাজ ও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবে।
To build a compassionate, skilled, and inclusive Bangladesh where every individual—especially young people—is empowered through education, leadership, volunteerism, and innovation to create lasting positive social change.
Our Core Objectives
স্বপ্নপূরণ অর্গানাইজেশনের লক্ষ্য একটি দক্ষ, মানবিক ও সচেতন সমাজ গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে সংগঠন নিম্নোক্ত উদ্দেশ্যসমূহ নিয়ে কাজ করে—
- স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।
- তরুণ সমাজকে সংগঠিত করে নেতৃত্ব, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা বিকাশে কাজ করা।
- শিক্ষা উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার প্রসারে ভূমিকা রাখা।
- শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও প্রতিযোগিতামূলক কার্যক্রম আয়োজন করা।
- প্রযুক্তি, ক্যারিয়ার পরিকল্পনা, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে দিকনির্দেশনা প্রদান।
- স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা।
- আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক উদ্যোগ গ্রহণ।
- সমাজের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো।
- নারী, শিশু ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) অধিকার, ক্ষমতায়ন ও উন্নয়নে কাজ করা।
- এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, সুরক্ষা ও কল্যাণে সহায়তা প্রদান।
- পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করা।
- মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিংসহ সকল ধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা।
- মুক্তিযুদ্ধের চেতনা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহ ও সহযোগিতা প্রদান।
- গুণীজন, সমাজসেবক ও কৃতী ব্যক্তিদের সম্মাননা প্রদান এবং তাঁদের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরা।
- দেশব্যাপী দক্ষ, আত্মবিশ্বাসী, মানবিক ও দায়িত্বশীল স্বেচ্ছাসেবকদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা।
- সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে টেকসই উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা।
- মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি, অসাম্প্রদায়িকতা ও নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করা।
- একটি সুন্দর, নিরাপদ, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা পালন করা।
Message from the Founders
মোঃ মখলেছার রহমান
প্রতিষ্ঠাতা
স্বপ্নপূরণ অর্গানাইজেশন কেবল একটি সংগঠন নয়; এটি একটি স্বপ্ন, একটি অঙ্গীকার এবং মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখার দায়বদ্ধতা।
আমরা বিশ্বাস করি, একটি সুন্দর সমাজ তখনই গড়ে ওঠে যখন প্রতিটি মানুষ সমান সুযোগ, সম্মান ও সহযোগিতা পায়। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের যাত্রা।
আজকের তরুণরাই আগামীর কর্ণধার। তাই শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব চর্চা এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে স্বেচ্ছাসেবী ও সামাজিক কাজের মাধ্যমে একটি মানবিক ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য।
"সকলের তরে সকল আমরা, প্রত্যেকে আমরা পরের তরে" — এই চেতনায় বিশ্বাস রেখে আমরা একটি বৈষম্যহীন ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে কাজ করে যাচ্ছি।
আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের পথ চলার শক্তি।
— প্রতিষ্ঠাতা, স্বপ্নপূরণ অর্গানাইজেশন
মোঃ কামাল হোসেন
প্রতিষ্ঠাতা
একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ার মূল শক্তি তরুণ সমাজ। সেই বিশ্বাসকে বুকে ধারণ করেই স্বপ্নপূরণ অর্গানাইজেশনের পথচলা শুরু। আমরা বিশ্বাস করি, সঠিক দিকনির্দেশনা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একজন তরুণই পারে সমাজে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিতে। আমাদের প্রতিটি উদ্যোগের লক্ষ্য তরুণদের আত্মবিশ্বাসী, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। একই সাথে আমরা সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে মানবতার সেবা করে যাচ্ছি। আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও অংশগ্রহণই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় প্রেরণা। আসুন, আমরা সবাই মিলে স্বপ্ন দেখি, স্বপ্ন গড়ি এবং সেই স্বপ্ন বাস্তবায়নে একসাথে কাজ করি।
— প্রতিষ্ঠাতা, স্বপ্নপূরণ অর্গানাইজেশন
আব্দুর রহমান রিফাত
প্রতিষ্ঠাতা
স্বপ্ন তখনই বাস্তবে রূপ নেয়, যখন তার সাথে যুক্ত হয় সাহস, পরিশ্রম ও মানবিকতার ছোঁয়া। সেই বিশ্বাস থেকেই স্বপ্নপূরণ অর্গানাইজেশনের সূচনা। আমাদের কাজ শুধু স্বেচ্ছাসেবার মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা তরুণদের দক্ষতা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করতে চাই, যাতে তারা সমাজের পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। একই সাথে আমরা সমাজের অসহায়, দুস্থ ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কাজ করে যাচ্ছি। আপনাদের সহযোগিতা, অংশগ্রহণ ও ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আসুন, আমরা একসাথে স্বপ্ন দেখি, দক্ষ হই এবং একটি সুন্দর আগামীর জন্য কাজ করি।
— প্রতিষ্ঠাতা, স্বপ্নপূরণ অর্গানাইজেশন
Founding Members
The people who set Shwapnopuron Organization on its way.
মোছাঃ সায়েদা আক্তার সাম্মী
প্রতিষ্ঠাকালীন সদস্য
আসাদুজ্জামান আসাদ
প্রতিষ্ঠাকালীন সদস্য
মোঃ রকি ইসলাম
প্রতিষ্ঠাকালীন সদস্য
মোঃ রেজওয়ানুল হক রেজা
প্রতিষ্ঠাকালীন সদস্য
আবু হেনা মোস্তফা কামাল আবির
প্রতিষ্ঠাকালীন সদস্য
মোঃ আসাদ অংকন
প্রতিষ্ঠাকালীন সদস্য
মোঃ রেজওয়ানুল হক রাজু
প্রতিষ্ঠাকালীন সদস্য
Our Leadership
The dedicated people carrying our dream forward
মোঃ রশিদুল ইসলাম
উপদেষ্ঠা
জুনায়েদ হোসেন আজাদ
উপদেষ্ঠা
হাসানুর আলম রানা
উপদেষ্ঠা
ইব্রাহিম খলিল
উপদেষ্ঠা
এ. এম. গোলামুম মুশফিক আদিব
উপদেষ্ঠা
ফরহাদ হোসেন সেতু
উপদেষ্ঠা
মোঃ মাহামুদ হাসান
সভাপতি
রেজওয়ানুল হক রাজু
সিনিয়র সহ-সভাপতি
Our Constitution
বিসমিল্লাহির রহমানির রহিমস্বপ্নপূরণ অর্গানাইজেশনFor The People, By The Peopleকেন্দ্রীয় কার্যালয়ঃ ইসলামবাগ, পঞ্চগড় · স্থাপিতঃ ৩০ এপ্রিল, ২০২১স্মারক নং: রফ — ২০২১তারিখ:...
Join Us
Your time, your skills or your support — there are many ways to be part of the Shwapnopuron journey.